খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জে আ. লীগ নেতা মিরুকে গ্রেপ্তারে গিয়ে বাধার মুখে পুলিশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিরাজগঞ্জে আ. লীগ নেতা মিরুকে গ্রেপ্তারে গিয়ে বাধার মুখে পুলিশ

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর তীব্র বাধার মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের সামনে অবস্থান নেন স্থানীয় লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শেষ পর্যন্ত মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ছাড়ে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গ্রামবাসী পুলিশের কাছ থেকে মিরুকে ছিনিয়ে নেন বলে জানা গেছে। পরে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসীর ধাওয়ার মুখে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সদস্যরা।

হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু বলেন, তার ভাইকে গ্রেপ্তার করতে বেশ কয়েক মাস ধরেই গ্রামে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রায় প্রতিদিনই গ্রামে পুলিশ প্রবেশ করে। এ সময় গ্রামের কিছু সাধারণ মানুষকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তার বড় ভাইকে গ্রেপ্তারের জন্য নিজ বাসভবনে অভিযান চালানো হয়।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নারী-পুরুষসহ গ্রামবাসীকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিতে দেখা যায়।

তবে পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

ওসি আরও বলেন, পরে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বের হন। নারীরাও রাস্তায় ব্যারিকেড দেন। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা আমাদের মতো চলে এসেছি। ওরা পেছন থেকে চিল্লাচিল্লি করেছে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

ছবিতে নতুন সভাপতিতে ফুলের মালা দিয়ে বরণ

গাজীপুর সংবাদদাতা | যোগফল অনলাইন 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী।

মোঃ আবুল হোসেন চৌধুরী  সভাপতি হওয়াতে  গাজীপুরের সাংবাদিক মহলে বইছে আনন্দের জোয়ার। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সব সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সাংবাদিক নেতারা বলেন, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী একজন সৎ, সাহসী ও কলমযোদ্ধা। তার নেতৃত্বে গাজীপুরের সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হবে, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন।

অধ্যাপক আবুল হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সাংবাদিকদের ঐক্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে  নতুন সভাপতিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।মোঃ আমির হোসেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ

বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান
মঞ্জুরুল ইসলাম | বেলকুচি (​সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎​সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কনফিডেন্স ডিজিটাল স্কুলের উদ্যোগে ১৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার জামতল (খেয়াঘাট সংলগ্ন) এলাকায় আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।  

‎​অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি ১৭ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফের সবক তুলে দেওয়া হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।  

‎​সবক প্রদান শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

ছবি যোগফল সংবাদদাতা

মনজুরুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর শনিবার) বিকেলে ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  
‎​এনায়েতপুর থানাধীন আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ হত্যার ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা এবং রফিক ব্যাপারী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
‎
‎​মিছিলে উপস্থিত ছিলেন মোঃসেলিম খান লিটন সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ আজিজুল হক পলাশ আহ্বায়ক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুল খালেক তোতা সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুস সালাম মুন্সী সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ রাজিব হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বেলকুচি উপজেলা, আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, মোঃবাবলু মিয়া সদস্য সচিব দৌলতপুর ইউনিয়ন যুবদল হাজী শহীদুল ইসলাম, হাজী মোঃ আব্দুল মান্নান ফকির চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউনিয়ন পরিষদ ও ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি'র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। 

এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানান।