খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

"স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মা'দ'ক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
"স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মা'দ'ক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব

ছবিতে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম

‎আমির হোসেন ।। ‎​সুনামগঞ্জ জেলা সংবাদদাতা
 
‎​আসন্ন ৪নং উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা  মোঃ রফিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় আজ ২৭ নভেম্বর শুক্রবার এশার নামাজের পর চন্দপুর গ্রামে নিজ বাড়িতে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎​স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি, যুবসমাজ ও কয়েক হাজার এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৈঠকে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো সংস্কার এবং জনসেবার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন মোঃ রফিকুল ইসলাম।
‎
‎​বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, "আমি সবসময় আপনাদের সুখ-দুঃখ ও যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছি। ৪নং উত্তর বড়দল ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়নে পরিণত করতে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাব।"

‎​তিনি আরও বলেন, "দেশের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকলেও আমাদের এই এলাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা কমপ্লেক্সের ঘাটতি রয়েছে। আমি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।" এই পর্যন্ত যারাই ক্ষমতায় বসছে সবাই ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপর পেশিশক্তি দিয়ে ভয়ভীতি ও বিচারের নামে ধমক দেয়া, রাস্তায় বাঁশ ফেলিয়ে আটকায়ে পারিবারিক শক্তি প্রয়োগ করেছে। অনেকেই মাদকের সাথে জড়িত এমনকি মাদক ব্যবসায়ীর সাথেও জড়িত। 
‎
‎​উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রার্থী।
advertisement
advertisement

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

ছবিতে নতুন সভাপতিতে ফুলের মালা দিয়ে বরণ

গাজীপুর সংবাদদাতা | যোগফল অনলাইন 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী।

মোঃ আবুল হোসেন চৌধুরী  সভাপতি হওয়াতে  গাজীপুরের সাংবাদিক মহলে বইছে আনন্দের জোয়ার। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সব সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সাংবাদিক নেতারা বলেন, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী একজন সৎ, সাহসী ও কলমযোদ্ধা। তার নেতৃত্বে গাজীপুরের সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হবে, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন।

অধ্যাপক আবুল হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সাংবাদিকদের ঐক্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে  নতুন সভাপতিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।মোঃ আমির হোসেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ

বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান
মঞ্জুরুল ইসলাম | বেলকুচি (​সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎​সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কনফিডেন্স ডিজিটাল স্কুলের উদ্যোগে ১৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার জামতল (খেয়াঘাট সংলগ্ন) এলাকায় আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।  

‎​অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি ১৭ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফের সবক তুলে দেওয়া হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।  

‎​সবক প্রদান শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

ছবি যোগফল সংবাদদাতা

মনজুরুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর শনিবার) বিকেলে ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  
‎​এনায়েতপুর থানাধীন আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ হত্যার ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা এবং রফিক ব্যাপারী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
‎
‎​মিছিলে উপস্থিত ছিলেন মোঃসেলিম খান লিটন সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ আজিজুল হক পলাশ আহ্বায়ক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুল খালেক তোতা সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুস সালাম মুন্সী সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ রাজিব হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বেলকুচি উপজেলা, আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, মোঃবাবলু মিয়া সদস্য সচিব দৌলতপুর ইউনিয়ন যুবদল হাজী শহীদুল ইসলাম, হাজী মোঃ আব্দুল মান্নান ফকির চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউনিয়ন পরিষদ ও ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি'র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। 

এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানান।