গাজীপুরের কাশিমপুর মহিলা কা'রা'গা'রে মৃ'ত সন্তান'কে শে'ষ দেখা দেখলেন কা'রা'ব'ন্দি “মা”
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে মা ও নি’হ’ত সন্তান
গাজীপুর সংবাদদাতা ।। যোগফল অনলাইন
কাশিমপুর মহিলা কারাগারে চোখের জলে বুক ভাসিয়ে কারা ফটকে নিয়ে আসা হলো সন্তানের নিথর দেহ। বন্দী মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় মৃ'ত সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন কা'রাগারে বন্দি মা।গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ব'ন্দী কার্যক্রম নি'ষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর (৪৪) । ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। প্যারোলে মুক্তির আবেদন না করে কারাগারের ফটকে ছেলেকে শেষবারের মতো দেখার আকুতি জানান তিনি।
মানবিক বিবেচনায় শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারাগারের ফটকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে আনা মৃত ছেলের মুখ দেখার ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।পরিবার সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী তূর্য গতকাল শুক্রবার রাতে শৌচাগারে যায়। অনেক সময় পার হলেও বের না হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে তার নিথর দেহ দেখতে পান। তথ্যসূত্রে মৃত্যুর সময় রাত ১০টা ও রাত ১১টার কথা উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু দুপুরে জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তাঁর স্ত্রী মৃত সন্তানকে শেষবারের মতো দেখেছেন এবং এরপর তাঁরা মরদেহ দাফনের উদ্দেশ্যে কারাগার থেকে ফিরে যাচ্ছেন।কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ‘তাঁদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল।
মৃ'ত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শারমিন সুলতানা প্যারোলে মুক্তির আবেদন না করে কেবল ছেলেকে শেষবারের মতো দেখার আবেদন করেছিলেন এবং মরদেহ পৌঁছালে দেখার ব্যবস্থা করা হয়েছে। দেখা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তাঁকে পুনরায় কারাগারের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী প্যারোলে মুক্তির কোন আবেদন করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা।
তিনি আরো বলেন, এধরনের আবেদন পেলে আমরা মানবিকভাবে অতি দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে থাকি। কিন্তু বর্ণিত ঘটনায় কেউ প্যারোলে মুক্তির জন্য কোন আবেদন করেননি।



আপনার মতামত লিখুন