খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

বিনা খরচে মালয়েশিয়ায় গেলেন ১০৩ বাংলাদেশি কর্মী, সচল হচ্ছে শ্রমবাজার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিনা খরচে মালয়েশিয়ায় গেলেন ১০৩ বাংলাদেশি কর্মী, সচল হচ্ছে শ্রমবাজার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

প্রথম ধাপে ১১২ জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় ৯ জন যেতে পারেননি। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনকেও মালয়েশিয়ায় পাঠানো হবে।

এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।

কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি তাদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’

এ কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, নির্বাচিত কর্মীদের কাউকেই মালয়েশিয়ায় যাওয়ার জন্য অভিবাসন ব্যয় বহন করতে হয়নি। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়েছে।

মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ১১২ জনকে। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।

ফলে বিদেশে চাকরি পেতে কর্মীদের ঋণ করা কিংবা জমিজমা বিক্রি করে অর্থ জোগাড় করতে হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়ার প্রচলিত বাস্তবতার বিপরীতে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

প্রথম ধাপের ১১২ জনের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদার বিপরীতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিনের এ স্থবিরতা কাটিয়ে নতুন করে কর্মী পাঠানোর উদ্যোগকে দুই দেশের শ্রমবাজার সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক প্রচেষ্টাও ভূমিকা রেখেছে। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তিনি। ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন। এরই ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকায় কর্মীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

ছবিতে নতুন সভাপতিতে ফুলের মালা দিয়ে বরণ

গাজীপুর সংবাদদাতা | যোগফল অনলাইন 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী।

মোঃ আবুল হোসেন চৌধুরী  সভাপতি হওয়াতে  গাজীপুরের সাংবাদিক মহলে বইছে আনন্দের জোয়ার। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সব সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সাংবাদিক নেতারা বলেন, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী একজন সৎ, সাহসী ও কলমযোদ্ধা। তার নেতৃত্বে গাজীপুরের সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হবে, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন।

অধ্যাপক আবুল হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সাংবাদিকদের ঐক্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে  নতুন সভাপতিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।মোঃ আমির হোসেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ

বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান
মঞ্জুরুল ইসলাম | বেলকুচি (​সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎​সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কনফিডেন্স ডিজিটাল স্কুলের উদ্যোগে ১৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার জামতল (খেয়াঘাট সংলগ্ন) এলাকায় আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।  

‎​অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি ১৭ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফের সবক তুলে দেওয়া হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।  

‎​সবক প্রদান শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

ছবি যোগফল সংবাদদাতা

মনজুরুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর শনিবার) বিকেলে ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  
‎​এনায়েতপুর থানাধীন আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ হত্যার ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা এবং রফিক ব্যাপারী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
‎
‎​মিছিলে উপস্থিত ছিলেন মোঃসেলিম খান লিটন সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ আজিজুল হক পলাশ আহ্বায়ক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুল খালেক তোতা সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুস সালাম মুন্সী সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ রাজিব হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বেলকুচি উপজেলা, আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, মোঃবাবলু মিয়া সদস্য সচিব দৌলতপুর ইউনিয়ন যুবদল হাজী শহীদুল ইসলাম, হাজী মোঃ আব্দুল মান্নান ফকির চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউনিয়ন পরিষদ ও ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি'র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। 

এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানান।