খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

ছবির ক্যাপশন

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। অতীতের বিষয়গুলো পেছনে ফেলে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) পরিদর্শন করে। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে বক্তব্য দেন স্পিকার।

তিনি বলেন, পাকিস্তান সফর তার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা প্রশংসনীয়। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি।

স্পিকার আরও বলেন, লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন এলসিসিআই সভাপতি।

চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে সহায়ক হবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এলসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

ছবিতে নতুন সভাপতিতে ফুলের মালা দিয়ে বরণ

গাজীপুর সংবাদদাতা | যোগফল অনলাইন 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী।

মোঃ আবুল হোসেন চৌধুরী  সভাপতি হওয়াতে  গাজীপুরের সাংবাদিক মহলে বইছে আনন্দের জোয়ার। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সব সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সাংবাদিক নেতারা বলেন, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী একজন সৎ, সাহসী ও কলমযোদ্ধা। তার নেতৃত্বে গাজীপুরের সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হবে, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন।

অধ্যাপক আবুল হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সাংবাদিকদের ঐক্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে  নতুন সভাপতিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।মোঃ আমির হোসেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ

বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান
মঞ্জুরুল ইসলাম | বেলকুচি (​সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎​সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কনফিডেন্স ডিজিটাল স্কুলের উদ্যোগে ১৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার জামতল (খেয়াঘাট সংলগ্ন) এলাকায় আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।  

‎​অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি ১৭ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফের সবক তুলে দেওয়া হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।  

‎​সবক প্রদান শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

ছবি যোগফল সংবাদদাতা

মনজুরুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর শনিবার) বিকেলে ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  
‎​এনায়েতপুর থানাধীন আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ হত্যার ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা এবং রফিক ব্যাপারী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
‎
‎​মিছিলে উপস্থিত ছিলেন মোঃসেলিম খান লিটন সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ আজিজুল হক পলাশ আহ্বায়ক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুল খালেক তোতা সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুস সালাম মুন্সী সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ রাজিব হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বেলকুচি উপজেলা, আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, মোঃবাবলু মিয়া সদস্য সচিব দৌলতপুর ইউনিয়ন যুবদল হাজী শহীদুল ইসলাম, হাজী মোঃ আব্দুল মান্নান ফকির চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউনিয়ন পরিষদ ও ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি'র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। 

এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানান।