সৌদি আরবের নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে তুরস্ক-পাকিস্তান
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য দেশগুলো। এ লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, সৌদি আরবের নিরাপত্তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ মক্কা জোট। তবে কী ধরনের সামরিক বা অন্যান্য সহযোগিতা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ইসহাক দার আরও বলেন, বৈঠকে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ সময় সৌদির বিমানবন্দর, তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হুথিরা। এর জবাবে হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।
এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সামরিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। তুরস্ক সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে পাকিস্তানও দেশটিতে নিজেদের সেনাসংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে।
তবে ইয়েমেনে সরাসরি প্রবেশ করে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেয়নি দেশ দুটি। বরং সৌদি আরবে অবস্থান করে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই তাদের সহযোগিতার মূল লক্ষ্য।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন