খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

বেলকুচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ

ছবি সিরাজগঞ্জ সংবাদদাতা

‎মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ সংবাদদাতা
‎
‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচিতে মডেল প্রেসক্লাব এ-র  উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে বেলকুচি মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন শরিফ-হাজী রুমাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।
‎
‎
‎বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বেলকুচি মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মডেল  প্রেসক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম শফি, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া,
‎ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মডেল  প্রেসক্লাবের উপদেষ্টা হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও মডেল  প্রেসক্লাবের উপদেষ্টা জাহিদুল হক মুক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও মডেল  প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আমানুল্লাহ আমান,এসময় উপস্থিত ছিলেন বেলকুচি মডেল প্রেসক্লাবের সভাপতি রোকন উদ্দিন প্রামাণিক।মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  ইলিয়াস হোসাইন, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি  হাবিবুর রহমান সেলিম,
‎মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ,মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক  মাসুদ সরকার,মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  শহিদুল ইসলাম,
‎
‎মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশিকুল ইসলাম, মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিন্টু মিয়া,মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য সুমন আহমেদ, জুবায়ের হোসেন, তানজিম আহমেদ রিয়াল প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ এবং ইমাম-মুয়াজ্জিনদের হাতে হাজী রুমাল তুলে দেওয়া হয়।এ সময় বক্তারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হলো পবিত্র আল-কুরআন। পবিত্র কুরআন মানুষের জন্য হেদায়েত, শান্তি ও কল্যাণের পথনির্দেশক। মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়ার মতো মহৎ ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করায় বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রতি তাঁরা আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ মহতী উদ্যোগের জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি দোয়া ও শুভকামনা জানান তাঁরা।
‎
‎বেলকুচি মডেল প্রেসক্লাব কার্যকরী পরিষদের বক্তব্য বলেন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে বেলকুচি  মডেল প্রেসক্লাবের  পক্ষে থেকে ধারাবাহিকভাবে ‎পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ চলমান থাকবে। 

‎পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেলকুচি মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
advertisement
advertisement

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী

ছবিতে নতুন সভাপতিতে ফুলের মালা দিয়ে বরণ

গাজীপুর সংবাদদাতা | যোগফল অনলাইন 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী।

মোঃ আবুল হোসেন চৌধুরী  সভাপতি হওয়াতে  গাজীপুরের সাংবাদিক মহলে বইছে আনন্দের জোয়ার। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সব সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সাংবাদিক নেতারা বলেন, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী একজন সৎ, সাহসী ও কলমযোদ্ধা। তার নেতৃত্বে গাজীপুরের সাংবাদিকরা আরও ঐক্যবদ্ধ হবে, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন।

অধ্যাপক আবুল হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সাংবাদিকদের ঐক্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে  নতুন সভাপতিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।মোঃ আমির হোসেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ

বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে কনফিডেন্স ডিজিটাল স্কুলের ১৭ শিক্ষার্থীকে কুরআন শরীফের সবক প্রদান
মঞ্জুরুল ইসলাম | বেলকুচি (​সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎​সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কনফিডেন্স ডিজিটাল স্কুলের উদ্যোগে ১৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার জামতল (খেয়াঘাট সংলগ্ন) এলাকায় আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।  

‎​অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি ১৭ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফের সবক তুলে দেওয়া হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।  

‎​সবক প্রদান শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে মিথ্যা মা'ম'লা প্রত্যাহার ও ষ'ড়'য'ন্ত্রে'র প্রতিবাদে বি'ক্ষো'ভ মিছিল

ছবি যোগফল সংবাদদাতা

মনজুরুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা 

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ নভেম্বর শনিবার) বিকেলে ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।  
‎​এনায়েতপুর থানাধীন আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ হত্যার ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা এবং রফিক ব্যাপারী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
‎
‎​মিছিলে উপস্থিত ছিলেন মোঃসেলিম খান লিটন সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ আজিজুল হক পলাশ আহ্বায়ক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুল খালেক তোতা সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিএনপি, আব্দুস সালাম মুন্সী সদস্য বেলকুচি উপজেলা বিএনপি, মোঃ রাজিব হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বেলকুচি উপজেলা, আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি, মোঃবাবলু মিয়া সদস্য সচিব দৌলতপুর ইউনিয়ন যুবদল হাজী শহীদুল ইসলাম, হাজী মোঃ আব্দুল মান্নান ফকির চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউনিয়ন পরিষদ ও ৪ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি'র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। 

এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জোর দাবি জানান।