পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মৃ"ত্যু
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জাকেরগঞ্জ জগনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- জগনাথপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ইশরাত জাহান রিভা (৮) এবং একই গ্রামের মো. রানা বাবুর ছেলে সালমান শাহ (৪)। সম্পর্কে তারা খালা-ভাগিনা।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় শিশু দুটি। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে সালমান শাহর মরদেহ ভাসতে দেখেন। কিছুক্ষণ পর একই পুকুরে রিভার মরদেহও ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্র নাথ বর্মণ জানান, শিশু দুটি বাড়ির পাশেই খেলাধুলা করতে গিয়েছিল। পরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন