খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক, ১৪৩৩

বিএনএফ উপদেষ্টা সংস্থা পরিবীক্ষণ ও পরিদর্শন করেন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিএনএফ উপদেষ্টা সংস্থা পরিবীক্ষণ ও পরিদর্শন করেন

ছবিতে বিএনএফ পরিবীক্ষণ উপদেষ্টা মোঃ এনামুল হক সাবেক অতিরিক্ত সচিব

 মো.হাসমত উল্লাহ ।। লালমনিরহাট জেলা সংবাদদাতা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে প্রফিট ফাউন্ডেশন সংস্থা পরিদর্শন করেন বিএনএফ পরিবীক্ষণ উপদেষ্টা মোঃ এনামুল হক সাবেক অতিরিক্ত সচিব। 

জেলার কালীগঞ্জ উপজেলায় প্রত্যন্ত এলাকায় অবস্থিত জাতীয় পর্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায়- ছাগল পালন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

পরিবীক্ষণ উপদেষ্টা মোঃ এনামুল হক সাবেক অতিরিক্ত সচিব বলেন যে, সামাজিক, মানবিক ও  দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ব্যাপক ভূমিকা রাখছেন স্থানীয় সংস্থা প্রফিট ফাউন্ডেশন সংস্থাটি আমার জানামতে দীর্ঘদিন থেকে ব্যাপক উন্নয়নমূলক কাজে ব্যাপক অবদান ভুমিকা রাখছেন বলে আমি বিশ্বাস করি। পরিবীক্ষণ শেষে আলোকচিত্র স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ, ০২ সাবলম্বী নারী উপকারভোগীকে সংস্থার পক্ষ থেকে ০১ নারী উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ এনজি ফাউন্ডেশন এর পরিবীক্ষণ উপদেষ্টা মোঃ এনামুল হক সাবেক অতিরিক্ত সচিব সংস্থাটি সরেজমিনে পরিদর্শন ও পরিবীক্ষণ করেন । পরিদর্শন ও পরিবীক্ষণ কালে ১০ জন উপকারভোগীর বাড়ি বাড়ি গিয়ে তথ্য উদঘাটন ও ব্যয়িত সমস্ত ডকুমেন্ট পরিবীক্ষণ করেন। পরিবীক্ষণ কালে সংস্থার কার্যক্রমকে খুব সন্তোষজনক বলে আত্মপ্রকাশ করেন। 

 সংস্থাটি সরেজমিনে পরিদর্শন ও সংস্থার ব্যবস্থাপনা কমিটি, সংস্থার সদস্যবৃন্দ, উপকারভোগীদের সাথে কুশল বিনিময করেন। পরিদর্শন ও কুশল বিনিময় কালে এসময়  উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান মোতাহারা বেগম, পিএফ সংস্থার নির্বাহী পরিচালক  নুরুজ্জামান আহমেদ, প্রোগ্রাম অফিসার মুন্নী আক্তার, টেকনিক্যাল অফিসার সুমন মেহেদী, আইটি অফিসার মীম আক্তার , সংস্থার কোষাধ্যক্ষ শিউলি আক্তার প্রমুখ।

সাংস্কৃতিক জাগরণে কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগ চান শিক্ষার্থীরা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাংস্কৃতিক জাগরণে কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগ চান শিক্ষার্থীরা

ছবি কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না থাকায় হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিভা বিকাশের নানা আয়োজন চলছে, তখন কুড়িগ্রাম সরকারি কলেজে তেমন কোনো উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এবিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ বলেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যেও গান, কবিতা, আবৃত্তি, নৃত্যসহ নানা সৃজনশীল প্রতিভা রয়েছে। এসব প্রতিভা বিকাশের জন্য একটি সুন্দর সাংস্কৃতিক মঞ্চ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।

তিনি রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী মল্লিকা রায় মৌমিতার ‘দুহাতে মুঠো ভরে না’ গানটির প্রশংসা করে বলেন, তাঁর অসাধারণ পরিবেশনা সত্যিই মুগ্ধ করার মতো। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা আনন্দিত। তবে আমাদের প্রত্যাশা, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। আমরা শুধু আমাদের প্রিয় কলেজেও একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ দেখতে চাই। যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চায় অংশ নিতে পারবেন।

এসময় তিনি কলেজ প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসনের আন্তরিকতা, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম সরকারি কলেজেও একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে।

জাকারিয়া খাঁন মুরাদ আরও বলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের সাংস্কৃতিক জাগরণ এখন সময়ের দাবি।

ছাত্রীকে শ্লী*ল*তা*হা*নি*র অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ*ণ*পি*টু*নি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ছাত্রীকে শ্লী*ল*তা*হা*নি*র অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ*ণ*পি*টু*নি

ছবিতে শিক্ষক ও জনতা

গিয়াস রনি ।। নোয়াখালী জেলা সংবাদদাতা
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির জাতীয় কমিটি গঠন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির জাতীয় কমিটি গঠন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, অ্যাডভোকেট নজমুল হক নান্নু, অ্যাডভোকেট আফজাল এইচ খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আফরোজা খানম রিতা, আব্দুল হাই শিকদার, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- নুর মোহাম্মদ খান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, অনিন্দ্য ইসলাম অমিত, আমিরুল ইসলাম আলীম, বেনজীর আহমেদ টিটু, মুহম্মদ মুনির হোসেন, আসাদুল করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সাইফুল ইসলাম শিশির, মোস্তাফিজুর রহমান বাবুল, ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব, তকদির হোসেন মো. জসিম, আব্দুল লতিফ জনি, মো. আব্দুল মতিন, এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মো. মাইনুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল মোনায়েম মুন্না, মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজীব আহসান, হেলাল খান, নুরুল ইসলাম খান নাসিম, ইশতিয়াক আজিজ উলফাত, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, নুরুল ইসলাম নয়ন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, জাকির হোসেন রোকন, হাজী মজিবুর রহমান, হাসানুজ্জামিল শাহীন, রবিউল আউয়াল লাভলু, মো. মাহমুদুল হক সানু, এস কে সাদী, বাবু শ্যামল হোড়, রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম