মো.হাসমত উল্লাহ ।। লালমনিরহাট জেলা সংবাদদাতা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে প্রফিট ফাউন্ডেশন সংস্থা পরিদর্শন করেন বিএনএফ পরিবীক্ষণ উপদেষ্টা মোঃ এনামুল হক সাবেক অতিরিক্ত সচিব।
জেলার কালীগঞ্জ উপজেলায় প্রত্যন্ত এলাকায় অবস্থিত জাতীয় পর্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায়- ছাগল পালন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
পরিবীক্ষণ উপদেষ্টা মোঃ এনামুল হক সাবেক অতিরিক্ত সচিব বলেন যে, সামাজিক, মানবিক ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ব্যাপক ভূমিকা রাখছেন স্থানীয় সংস্থা প্রফিট ফাউন্ডেশন সংস্থাটি আমার জানামতে দীর্ঘদিন থেকে ব্যাপক উন্নয়নমূলক কাজে ব্যাপক অবদান ভুমিকা রাখছেন বলে আমি বিশ্বাস করি। পরিবীক্ষণ শেষে আলোকচিত্র স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ, ০২ সাবলম্বী নারী উপকারভোগীকে সংস্থার পক্ষ থেকে ০১ নারী উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ এনজি ফাউন্ডেশন এর পরিবীক্ষণ উপদেষ্টা মোঃ এনামুল হক সাবেক অতিরিক্ত সচিব সংস্থাটি সরেজমিনে পরিদর্শন ও পরিবীক্ষণ করেন । পরিদর্শন ও পরিবীক্ষণ কালে ১০ জন উপকারভোগীর বাড়ি বাড়ি গিয়ে তথ্য উদঘাটন ও ব্যয়িত সমস্ত ডকুমেন্ট পরিবীক্ষণ করেন। পরিবীক্ষণ কালে সংস্থার কার্যক্রমকে খুব সন্তোষজনক বলে আত্মপ্রকাশ করেন।
সংস্থাটি সরেজমিনে পরিদর্শন ও সংস্থার ব্যবস্থাপনা কমিটি, সংস্থার সদস্যবৃন্দ, উপকারভোগীদের সাথে কুশল বিনিময করেন। পরিদর্শন ও কুশল বিনিময় কালে এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান মোতাহারা বেগম, পিএফ সংস্থার নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ, প্রোগ্রাম অফিসার মুন্নী আক্তার, টেকনিক্যাল অফিসার সুমন মেহেদী, আইটি অফিসার মীম আক্তার , সংস্থার কোষাধ্যক্ষ শিউলি আক্তার প্রমুখ।