কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখ পীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর আরোহী সাহাদাৎ গুরুতর আহত হন।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন