খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

ছবিতে মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি ।। যোগফল অনলাইন

সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ারের বিরুদ্ধে সরকারি বন্দোবস্ত পাওয়া এক শতাংশ জমি অবৈধভাবে বাতিল করে অন্য ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের জমির দখল বজায় রাখা এবং নতুন বন্দোবস্তের আদেশ বাতিলের দাবি জানিয়ে সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মো. সামছুল আলম নামের এক ব্যক্তি। মো. সামসুল আলম মধ্যনগর সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে।

আবেদন সূত্রে জানা যায়, মধ্যনগর বাজারের এক শতাংশ বাজারভিটা সরকারি বিধি অনুযায়ী বন্দোবস্তের মাধ্যমে প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জমিটি ক্রয় করেন সামছুল আলম। পরে নিজ খরচে জমিতে মাটি ভরাট করে দোকানঘর নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। প্রায় তিন মাস আগে মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ারের তাঁকে ফোন করে কার্যালয়ে ডেকে নেন। বকেয়া খাজনা পরিশোধের রসিদ সংগ্রহ এবং নথিতে সামসুল আলমের নাম অন্তর্ভুক্ত করার কথা বলে সামসুল আলমের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেন ভূমি কর্মকর্তা গোলাম ছারওয়ার।

তবে গত ৩ নভেম্বর সামসুল আলম ভূমি কার্যালয়ে গিয়ে গোলাম ছারওয়ারের কাছ থেকে জানতে পারেন তাঁর দখলে থাকা বন্দোবস্তকৃত জমির বন্দোবস্ত বাতিল করে মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে এম শহীদের নামে নতুন বন্দোবস্ত দেওয়া হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। পরে সামসুল আলম এম শহীদের সাথে যোগাযোগ করেন। 

কিন্তু তখন এম শহীদ সামসুল আলমকে জানান, এই জমির পেছনে এম শহীদের ১০ লাখ টাকা খরচ হয়েছে। এই ১০ লাখ টাকা নগদ পরিশোধ করলে সামসুল আলমকে জমি লিখে দেওয়া হবে। তা না হলে এম শহীদ যেকোনো সময় জমিটি জোরপূর্বক দখলের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সামছুল আলম।

সামছুল আলম বলেন, এম শহীদ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ায় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাঁর (সামসুল) দখলীয় জমি জোরপূর্বক দখল করতে পারেন। এ ছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দেওয়া দেড় লাখ টাকাও তিনি ফেরত পাননি। এ অবস্থায় জমি বাতিল করে অন্য ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়ার আদেশ বাতিল ও নিজের দখল বজায় রাখা এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ এর বক্তব্য নিতে একাধিক বার ফোন দিলে রিসিভ করে পরিচয় পেয়ে ফোন কেটে দেন ৷ পরে আর রিসিভ করেন নি এবং পরিবর্তিতে কলও করেন নি।

অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা নেওয়াতো দূরের কথা অভিযোগকারীকে আমি চিনিই না। জায়গাটি অভিযোগকারীরও না। এই জায়গা দুইজন হিন্দু ব্যক্তির নামে বন্দোবস্ত ছিলো। তারা সরকারী খাজনা না দেওয়ায় তাদের বন্দোবস্ত বাতিল করে শাহাদাত হোসেন সাগর ও আনোয়ার হোসেন নামের দুইজনকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। সাগর ও আনোয়ার এম শহীদের আত্মীয়। পূর্বের দুই জনকে বাতিল করার আগে তাদের নোটিশ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, মাইকিং করা হয়েছে। এরপর তিনি বলেন, সরকারী রাজস্ব আদায়ের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করায় আমার বিরুদ্ধে অভিযোগ করাচ্ছে একটি পক্ষ।

গোপালগঞ্জ ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ছবিতে মুকসুদপুর থানা ফটক

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ  জেলা সংবাদদাতা 

নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ২৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে  মুকসুদপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যায়। এ সময় বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

ছবিতে বাদী

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে যখন করেছে দুর্বৃত্তরা।

রবিবার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকায় এঘটনা ঘটে। তিনি টুঙ্গিপাড়া থানায় এসআই পদে কর্মরত।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কি কারনে বা কারা হামলা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারপর যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের  সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নি সংযোগ ও পুলিশ সদস্যদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন করে। লাঠি সোঠা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙ্গে ফেলে। তখন তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরন ও ভাঙচুর অব্যাহত রেখে একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। 

পরে সরকারী সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড  রাবার বুলেট, ৫ রাউন্ড টিআর সেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাকা নিক্ষেপের পরপরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এঘটনায় গত শুক্রবার (১৩ অক্টোবর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গোপালগঞ্জে কার্যক্রম নি'ষি'দ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল ভাং'চু'র

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে কার্যক্রম নি'ষি'দ্ধ  আ.লীগের প্রকাশ্য মিছিল ভাং'চু'র

ছবিতে গোপালগঞ্জ

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।  আওয়ামী নিষিদ্ধ হওয়ার পর এটিই  গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য মিছিল।  এসময় নেতা কর্মীদের হাতে লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মিছিল থেকে  এপিসি  ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ  ও  গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে।

আজ রোববার বেলা ১১টায়  গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। এ  সময় তাঁদের  কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়েছে। দুপুর ২ টার দিকে নেতা কর্মীরা মিছিল শেষ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টা  থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। সেখানে  পৌর আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের  নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।  মাঝিগাতী , কাঠি, কাজুলিয়া ইউনিয়ন থেকে নোতা কর্মীরা মিছিল সহ বেদগ্রম দিয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে জড়ো হয়। এরপর তাঁরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা  আওয়ামী লীগ কার্যালয় খুলে তাঁরা উল্লাস করেন।

মিছিল থেকে  গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর  আগ্নি সংযোগ করা হয় । এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান গেটের নামফলক  ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তাঁরা। সেখানে মুক্তিযুদ্ধ চত্বর লেখা সম্বলিত ব্যানার  টাঙানো হয়।  পরে তাঁরা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ , প্রেসক্লাব, কাশফুল রেস্টুরেন্টের  সামনের সড়কে বি্এনপির ব্যানার ফেস্টুন ছিড়ে এনে  আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ছাড়া টায়ার ও কাঠ বাশ জড়ো করে তারা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দেন।  মিছিলে বিভিন্ন বয়সের নারী অংশ নিয়ে শ্লোগান  দিয়েছে।  

এ সময় পুলিশের  এপিসির ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’, জয় শেখ হাসিনা  লিখে দেন। এছাড়া শহেরর ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে মিছিলকারীরা। প্রেসক্লাবেও হামলার ঘটনা ঘটেছে। 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে  ২টা পর্যন্ত গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া  সড়কে যান চলাচল বন্ধ ছিল । শহরের  গুরুত্বপূর্ণ স্থানে  আইন শৃংখলা রক্ষা বাহিনীর  সদস্য মোতায়েন ছিল। তবে  তাঁদের  কোনো তৎপরতা দেখা যায়নি।

বিজিবির প্রেস ব্রিফিং :
এদিন বিকেল গোপালগঞ্জ সার্কিট হাউসে  বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান প্রেস ব্রিফিং করেছেন। এ সময় তিনি বলেন উদ্ভুত পরিস্থিতিতে  গোপালগঞ্জে গত ১০ নভেম্বর ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আজ  রোববার নতুন করে আরো ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখান ৬ প্লাটুন বিজিবির সদস্য সংখ্যা ১৫০ জন।  জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে। রোববার সাকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে ২ হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওর মতো পরিস্থিতি তৈরী করেছিলো। নাশকতামূলক কাজে তারা উদ্যত হচ্ছিল। অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি তাদেরকে শান্তিপূর্নভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা  জেলার কোন নাশকতামূলক অনাকাংখিত পরিস্থিতি প্রয়োজনীয় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহনে সচেষ্ট থাকবো।

পুলিশের প্রেস ব্রিফিং :
পরে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা সকালে গোপালগঞ্জে এসে বক্স প্লান ও নিরাপত্তা গ্রহন করি।  পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশ অফিসার সহ ফোর্স মোতায়েন করা হয়। এখানে আমাদের পুলিশ ফোর্স, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল। আমাদের পিকেট গাড়ি ও স্টাইকিং ফোস মোতায়েন ছিল। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তাই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন করি। যার পরিপ্রেক্ষিতে ১ মিনিটের জন্য ন্যশনাল হা্ইওয়ে বন্ধ ছিল না। ন্যাশনাল হাইওয়ের নিরাপত্তা আমরা রক্ষা করি। এছাড়া আমাদের গোপালগঞ্জ সদর ছাড়া যে ৪ টা পৌরসভা ও উপজেলা শহর রয়েছে সেখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। যে কারণে সাধারণ জনগনের নিরাপত্তা আর সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করি। গোপালগঞ্জ মূল শহরে আমাদের পর্যাপ্ত অফিসার্স ও ফোস মোতায়েন ছিল। জননিরাপত্তা, সরকারি স্থাপনা ও গুরৃত্বপূর্ন বিভিন্ন স্থাপনা সুরক্ষায় আমরা কাজ করেছি।  গোপালগঞ্জে কোন ধরনের ভাংচুর ও ক্ষতি  ব্যাতিরেকে আমরা অর্পিত দায়িত্ব পালন করেছি।   

এখানে জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকে পুলিশ সদস্য এনে এখানে মেতায়েন করেছি। নিরাপত্তা পরিকল্পনা প্রতিদিনই থ্রেড পর্যালোচনা আমরা পরিবর্তন করছি। আগামী দিনের জন্য আমাদের কি ধরণের নিরাপত্তা সরকারি যানমাল এবং সর্বপরি জনগনকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যা যা করনীয়, আমরা পুলিশের পক্ষ থেকে সেটা করে যাব ইনশাল্লাহ ।