লালবাগে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে রাত ১১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন