বোয়ালমারীতে যুবলীগ নেতা রবিউল ইসলাম আটক
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম নামে এক পৌর যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম বোয়ালমারী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এলেম শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক রবিউল ইসলামকে আদালতে পাঠানো হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন