খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ

ছবি নরসিংদী সংবাদদাতা

আবু নাঈম রিপন |নরসিংদী সংবাদদাতা 

নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াছমিন সাধারণ জনগনের মধ্যমনি হিসেবে উপজেলায়, দৃস্টান্ত স্থাপন করেছেন।

তিনি একজন মেধাবী, চৌকস ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে, তাঁর কর্মদক্ষতা, রাষ্ট্রীয় শিষ্টাচার এবং নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে আলোচনায় এসেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় গুরুত্বের সঙ্গে উদ্‌যাপনের পাশাপাশি সেবাপ্রার্থীদের প্রতি তাঁর আন্তরিক আচরণও প্রশংসার দাবি রাখে।

সম্প্রতি তাঁর কার্যালয়ে ঘটে যাওয়া একটি দৃশ্য  গভীরভাবে স্পর্শ করেছে। দৃশ্যটি শুধু একজন কর্মকর্তার মানবিকতার গল্প নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে মানবিক বোধের এক অপূর্ব মেলবন্ধন।

একজন বৃদ্ধা নারী। নিজের ভাষ্যমতে বয়স প্রায় একশ বছর। গ্রামের বাড়ি শিবপুরের কারারচর। শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ শরীর, অবিরাম কাশির আবহে অসুস্থতার স্পষ্ট ছাপ। কিছুটা মানসিক অসংগতিও রয়েছে তাঁর আচরণে। এমন একজন অসহায় নারী  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসেছেন।

অফিসের অন্যান্য সেবাপ্রার্থীর মতো তাঁকেও একটি চেয়ারে বসতে দেওয়া হয়েছে, তাও আবার ইউএনও মহোদয়ের ঠিক ডান পাশে। এখানে কোনো আনুষ্ঠানিকতার দেয়াল নেই, নেই পদমর্যাদার দূরত্ব। অবশ্য এই নারী প্রায়সই তাঁর কাছে আসেন।

মোছা: ফারজানা ইয়াসমিন অত্যন্ত মমতা ও আন্তরিকতার সঙ্গে বৃদ্ধাকে খেজুর, আমলকি, বিস্কুট ও চা খেতে দিলেন। তাঁর খোঁজখবর নিলেন। আচরণে ছিল না কোনো বিরক্তি, ছিল না অবহেলার সামান্যতম ছাপ। বরং প্রতিটি মুহূর্তে ফুটে উঠছিল একজন মানুষের প্রতি আরেকজন মানুষের অকৃত্রিম মমত্ববোধ।

এরপর বৃদ্ধার জন্য এক বস্তা চালের ব্যবস্থা করে সেটি তাঁর হাতে তুলে দিলেন। শুধু দিয়েই দায়িত্ব শেষ করলেন না; অফিসের পিয়নকে নির্দেশ দিলেন, বৃদ্ধাকে যেন চালের বস্তাসহ নিরাপদে সিএনজিতে তুলে দিয়ে আসা হয়।

কিন্তু এরপর যা ঘটল, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

বৃদ্ধা নারীটি হঠাৎ আবেগাপ্লুত হয়ে মোছা: ফারজানা ইয়াসমিনকে জড়িয়ে ধরলেন। কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন—

“তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই।”

কথাগুলো হয়তো একজন অসহায়, নিঃসঙ্গ মানুষের গভীর আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সত্য। একজন মানুষ তাঁর সামান্য ভালোবাসা, একটু আশ্রয় ও আন্তরিক আচরণের মাধ্যমে আরেকজন মানুষের কাছে কতটা আপন হয়ে উঠতে পারেন, এই দৃশ্য তারই জীবন্ত প্রমাণ।

প্রশাসনের দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা দাপ্তরিক সাফল্য দেখা গেলেও, একজন কর্মকর্তার সবচেয়ে বড় অর্জন হয়তো মানুষের হৃদয়ে তাঁর জন্য তৈরি হওয়া ভালোবাসা ও আস্থার জায়গাটি। যে বৃদ্ধা নারীটি হয়তো জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তাঁর কাছে ফারজানা ইয়াসমিন কেবল একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নন; তিনি যেন এক টুকরো নিরাপদ আশ্রয়, আপনজনের মতো নির্ভরতার নাম।

একজন কর্মকর্তা বদলি হবেন, দায়িত্বের চেয়ার বদলাবে, সময়ের প্রয়োজনে কর্মস্থলও পরিবর্তিত হবে। কিন্তু মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা, মমতা ও মানবিকতার স্মৃতি থেকে যাবে বহুকাল।

ফারজানা ইয়াছমিনের মতো কর্মকর্তাদের হাত ধরেই প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হোক। প্রতিটি সরকারি দপ্তর হয়ে উঠুক মানুষের সেবার নিরাপদ ঠিকানা। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা, আর একজন কর্মকর্তার সবচেয়ে বড় পরিচয় তাঁর মানবিক হৃদয়। তার জন্য অফুরন্ত দোয়া ও শুভ কামনা।।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম