এনসিপির নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা, দক্ষিণে সদস্যসচিব নারী পাইলট
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এসব কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নাম প্রকাশ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদনের কথা জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক হয়েছেন খন্দকার খালেদা আক্তার। সদস্যসচিব করা হয়েছে রেহানা আক্তার রুমাকে এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম। সদস্যসচিব করা হয়েছে ইথার ফারিয়েল হামিদকে এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক কমিটি দুটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
কমিটি দুটির অনুমোদন দিয়েছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি। আর কমিটি অনুমোদনের সুপারিশ করেছেন সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।
এনসিপিতে নারী পাইলট
জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত কমিটির সদস্যসচিব ইথার ফারিয়েল হামিদ একজন নারী পাইলট। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব ইসহাক সরকার।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইসহাক সরকার নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে তিনি ইথার ফারিয়েল হামিদকে নারী পাইলট হিসেবে উল্লেখ করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন