খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

গোবিপ্রবিতে পূজা-আরতি ও ধুনুচি নৃত্যে দীপাবলি উদ্‌যাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোবিপ্রবিতে পূজা-আরতি ও ধুনুচি নৃত্যে দীপাবলি উদ্‌যাপন

ছবি যোগফল গোপালগঞ্জ প্রতিনিধি

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি 

নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৬ টায় ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

পরে প্রদীপ প্রজ্বালন ও আরতি অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ধর্মীয় কীর্তন, রাত ১০টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা ও আরাধনা এবং রাত ১২টায় ধুনুচি নৃত্য পরিবেশিত হয়। পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দীপাবলি উৎসব নিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী দেবানন্দ কুমার পাল বলেন,‘আজ আমাদের জগৎজননী মা শ্যামার পূজা। পূজাকে ঘিরে এখানে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সবাই মিলে আনন্দের সঙ্গে দিনটি উপভোগ করছি। মায়ের কাছে একটাই আশা ও প্রার্থনা—তিনি যেন পৃথিবীর সকল অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি বর্ষণ করেন।’

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমরা চাই যে একটা সম্প্রীতির বাংলাদেশ হবে ।যেখানে যার যার ধর্ম সেই সেই পালন করবে।  সবাই বাংলাদেশী হিসেবে ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সম্প্রীতির বাংলাদেশে আমাদের কামনা। যেখানে যার যার ধর্ম সে নির্ভীক ভাবে পালন করতে পারে।  আর আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যারা সনাতন ধর্মের শিক্ষক - শিক্ষার্থী রয়েছে তাদের ধর্ম নির্ভীকভাবে পালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের পাশে থাকবে।

 বিশ্ববিদ্যালয় মন্দিরের সহ-সভাপতি ড. সুজয় কুমার ভাজন বলেন,“দীপাবলিতে আসলে আমাদের প্রদীপ প্রজ্জ্বলন হয় এবং সমস্ত অন্ধকার দূর হয়ে আলোকিত হবে জগত এটি আমরা প্রত্যাশা করি। মানুষের মনের কালীমা দেশ ও শান্তির জন্য কামনা করি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুখী থাকুক এটাই প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশ থেকে সমস্ত কালীমা দূর হয়ে যাক এবং সবাইকে শুভ দীপাবলীর শুভেচ্ছা।”

কালীপূজা মন্দির পরিদর্শন শেষে  প্রক্টর অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন,আজকে হিন্দু ধর্মাবলম্বী আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কালীপূজা বা শ্যামাপূজা উদ্‌যাপন করছে। বাংলাদেশের সংস্কৃতিই এমন যে, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে সব উৎসব ভাগাভাগি করে নিই।আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানসহ সব ধরনের আয়োজন নির্বিঘ্নে পালন করতে পারে। 

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবসময় সোচ্চার রয়েছি। তাদের যখন যে ধরনের সহযোগিতার প্রয়োজন হবে, আমরা তা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে নিরাপত্তাসহ যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে।

 বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, যার যার ধর্ম সেই সেই পালন করবে এটাই আমাদের বাংলার সংস্কৃতি। আর এটাই দিন দিন চলতে থাকবে। আমি মাত্র নতুন এসেছি তাই আপনাদের যেকোনো সমস্যায় আমাদেরকে কিংবা প্রক্টর মহোদয়কে বলবেন। আপনারা যারা পূজারী আছেন তাদের মনের বাসনা পূজার মাধ্যমে পূরণ হোক সেই প্রত্যাশা কামনা করি। 

উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও প্রদীপের আলোয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদ্‌যাপনের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম