খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ছবি যোগফল বিশ্বনাথ প্রতিনিধি

আফজাল মিয়া | বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার (৮ নভেম্বর) অলংকারী ইউনিয়নের জবান উল্লাহ প্রাইমারী এন্ড হাইস্কুলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন উদ্দিনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষাবিদ মাস্টার ইমাদ উদ্দিন, মাস্টার আবুল কাহার হেকিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল হান্নান উরফি মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, লালাবাজার বিএনপি নেতা আব্দুল গফফার, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষক মাস্টার আ.হ.ম গোলাম রব হাসনু, প্রধান শিক্ষক মাস্টার মাসুক আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আলী, সফাহ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ, সহকারী শিক্ষক সোহেল মিয়া, নানু মিয়া, ফয়ছল চুপদার, টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুসনে আরা বেগম, নতুন কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, পূর্ব বন্ধুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, সহকারী শিক্ষিকা হাফছা খানম, পিয়ারা বেগম, রিংকু রাণী পাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হেলাল মিয়া চৌধুরী, আছকর আলী, শহীদ বক্স পিন্টু, অলংকারী ইউনিয়ন বিএনপি নেতা দুলাল মিয়া, নাছির উদ্দিন, টেংরা প্রগতি যুব সংঘের সাবেক সভাপতি জিল্লুক হক মুহিদ, জবান উল্লাহ একাডেমীর পরিচালক আব্দুল মন্নান, মঈন উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, জবান উল্লাহ একাডেমীর প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন, সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আমির আলী, বিশিষ্ট ব্যবসায়ী রাজু মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল হক জুনেদ, বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস, সদস্য মিশু চন্দ্রb দাস, আব্দুল হামিদসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরীক্ষা শেষে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম