৭ নভেম্বর উপলক্ষে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে রুয়েলের শোডাউন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুয়েল।
শনিবার (৭ নভেম্বর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করেন তিনি। পরে শোভাযাত্রাটি রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে শেষ হয়।
এ সময় মেহেদী হাসান রুয়েল বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ঐক্যের প্রতীক। আর সেই ঐক্যের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা। তিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে হতবিহ্বল জাতিকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। সেই সাহসের ওপর ভর করেই ৭ নভেম্বর জিয়াউর রহমান দেশের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন।
মেহেদী হাসান রুয়েল বলেন, স্বাধীন ও স্বনির্ভর দেশ গঠনের প্রকৃত সূচনা হয়েছিল ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে। ১৯৭১ সালের পর ৭ নভেম্বর সারা দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছিল।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন