গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত
বার্তা বিভাগ
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৪:০৫ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার
সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়েছে।
আদেশ পত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো।
দলের সুনাম অক্ষুন্ন রাখা ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোন কর্মকান্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এতথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। কিন্তু কি কারণে পদ স্থগিত করা হয়েছে তা তিনি বলেননি।
পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লা এ ব্যাপারে বলেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফরের সাথে আমার কথা-কাটাকাটি হয়েছে। এ কারণে আমাকে কারাণ দর্শানোর নোটিশ না দিয়ে পদ স্থগিত করা হয়েছে। আমি দলের কর্মকাণ্ড, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি অনুগত । তাই নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিত আদেশ প্রত্যাহার করবেন বলে আমি প্রত্যাশা করছি।
যোগফল । অনলাইন । নিউজ ডেস্ক

আপনার মতামত লিখুন