নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আশিক আহমেদ (২৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বাউসা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে আশিককে আটক করা হয়। পরে বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে আশিকের পরিবারের দাবি, অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে বাজারে গেলে তাকে আটক করা হয়। এ সময় তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে পরিবার।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, আশিক বাউসা এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি ছিলেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। এ সময় তার কাছ থেকে ২৫০ মিলিলিটারের একটি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম