নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বন্দরের আমিন আবাসিক এলাকার শফিউদ্দিনের ছেলে বন্দর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শুভ (২৮), বন্দর রুপালী আবাসিক এলাকার আজিজ বেপারীর ছেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন (৩০) এবং বন্দরের কেওঢালা এলাকার আবু হানিফ মিয়ার ছেলে মদনপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিশাল (২৪)।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম