নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান খন্দকার মোশাররফ হোসেন। পরে ১৫ নভেম্বর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর তাঁকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপির এই নেতা।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম