যোগফল প্রতিবেদক:
দিনব্যাপী সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিনটি কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে বিকেলে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন।
এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপির নেতা হিসেবে ২২ বছর আগে তারেক রহমান লালমনিরহাট সফর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম