যোগফল প্রতিবেদক:
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে আরও একটি ইউনিট যোগ দেয়।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম