গাজীপুর।। সংবাদদাতা
সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বাসন মেট্রো থানা নলজানী জয়দেবপুর রোড সংলগ্ন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার মফস্বল সম্পাদক মো. জসিম উদ্দিন এর আয়োজনে অনুষ্ঠানে সাপ্তাহিক তথ্যবাণীর মফস্বল সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজকের আওয়াজ গাজীপুর প্রতিনিধি মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, প্রধান আলোচক ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমার জনতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ছানাউল্যা নূরী,
দোয়া ও আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেন দীর্ঘ ৩৪ বছরের পথচলায় সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার অবদান, গণমাধ্যমের ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও মর্যাদাকে বজায় রেখে পত্রিকার সকল সম্পাদক ও সাংবাদিকদের এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।
এসম আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন পনির, সহসাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান, কোষাধ্যক্ষ মোঃ রাশেদ-উল হোসেন কমল, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদীকা হেলেনা আক্তার হিমি, সাংবাদিক মোঃ মোতালে হোসেন, সাংবাদিক ফয়সাল আহমেদ মুন্নাসহ গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম