পতনের পরও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ধরনের নাশকতা ও অরাজকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই। তারা গোপনে নাশকতা চালাচ্ছে, আগুন লাগানো ও বোমাবাজি করছে। সড়ক, মহাসড়ক ও রেলপথে দেশের ভেতর এবং বাইরে থেকে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ চেষ্টা সফল হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে ফিরে এলে তার দণ্ড বহাল থাকবে।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে উঠবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম