রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, একটি গুলির খোসা, চাকু, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
ডিএমপি জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম