ওবায়দুল হক রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সংগঠনকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার নিয়মিত মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা সদরে অনুষ্ঠিত এই মিটিংয়ে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ আব্দুর রহমান। মিটিংটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
মিটিংয়ের শুরুতে সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এরপর উপস্থিত সদস্যরা একে একে সংগঠনের বর্তমান অবস্থা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও করণীয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
মিটিংয়ে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও ন্যায় তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। একজন সাংবাদিককে সব সময় সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। পাশাপাশি হলুদ সাংবাদিকতা পরিহার করে রাজিবপুরের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলোকে তুলে ধরতে হবে।
আলোচনায় সংগঠনের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা এবং নতুন সদস্য সংগ্রহের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সদস্যরা বলেন, সংগঠন শক্তিশালী হলে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তাও বাড়বে। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মিটিংয়ে আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে নিয়মিত মাসিক মিটিং চালু রাখা, সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া এবং এলাকার জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের ব্যাপারে ঐকমত্য হয়।
সভাপতি এম এ আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখা একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মান-মর্যাদা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। রাজিবপুরের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে আমাদের আরও সক্রিয় হতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মিটিংয়ে উপস্থিত ছিলেন
সভাপতি এম এ আব্দুর রহমান,
সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মোঃ মাইদুল ইসলাম,সহ-সভাপতি:নুরুল হুদা,কোষাধ্যক্ষ: মোঃ সাইদুর রহমান
সদস্য মোঃ ওবায়দুল হক,সদস্য মোঃ ওসমান গনি। পরিশেষে সংগঠনের সার্বিক সাফল্য, সদস্যদের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়।