পটুয়াখালীর দশমিনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবু (৪০) নামে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নলখোলা বন্দরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস ২ নম্বর আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব আলীপুর গ্রামের মৃত রতন আলী মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। এ ঘটনায় দশমিনা থানা-পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে ইলিয়াসের নাম ছিল। পরে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম