ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবে না জামায়াত। সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চায় না দলটি। তবে ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ কোনো ছাড় দেওয়া হবে না।
একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যাওয়া এবং তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে।
তিনি বলেন, একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম