যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় ১৫ লাখের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে প্রায় ১১ হাজার ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রীর ভ্রমণের পরিকল্পনা ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে টেলিযোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেয়।
এ ঘটনায় বিপুলসংখ্যক যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। বিমানবন্দরগুলোতে ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম