মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ নং বড়ধুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সদস্য মো: মাহমুদুল হাসান। এলাকার সাধারণ মানুষের মাঝে সততা, ন্যায়পরায়ণতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত এই নেতা বড়ধুল ইউনিয়নকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জাতীয়তাবাদী আদর্শের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে প্রায় ৩ দশক হল তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তাই দল ও বড়ধুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
বড়ধুল ইউনিয়নের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ চরাঞ্চলে হওয়ায় এখানকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি এক সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী পরিকল্পনা তুলে ধরেছেন।
অবকাঠামোগত উন্নয়ন:
বড়ধুল ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও জীবনযাত্রার মান উন্নত করতে কাঁচা রাস্তা পাকাকরণ এবং আধুনিক অবকাঠামো নির্মাণে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গ্রামীণ জনপদের প্রতিটি পাড়া-মহল্লায় চলাচলের উপযোগী টেকসই রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটানো হবে।
যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পদক্ষেপ (আজুগড়া নদীর ওপর সেতু):
বড়ধুল ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে এবং যাতায়াত সহজতর করতে স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের মাধ্যমে আজুগড়া খেওয়া ঘাটে একটি সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সেতু নির্মিত হলে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন তিনি।
কৃষি খাতের আধুনিকায়ন:
বড়ধুল ইউনিয়নের মানুষ সম্পূর্ণভাবে কৃষিনির্ভর। তাই কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়া আনা হবে। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিতকরণ এবং চাষাবাদ সহজ করতে উন্নতমানের বীজ, মানসম্মত সার এবং কীটনাশক সহজলভ্য করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নদী ভাঙন রোধ ও স্থায়ীবাদ নির্মাণ:
যমুনা নদীবেষ্টিত চরাঞ্চল বড়ধুলকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি ও স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে এলাকার বসতি, ফসলি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদী ভাঙন থেকে সুরক্ষা পাবে।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন:
চরাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় চুরি, ডাকাতি ও সমাজবিরোধীদের দৌরাত্ম্য চিরতরে রোধ করতে কঠোর আইনগত ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া একটি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বড়ধুল ইউনিয়ন গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নৌ পরিবহনের ব্যবস্থা:
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার মান উন্নত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে বর্ষাকালে চরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতের চরম দুর্ভোগ কমাতে নিয়মিত নৌ পরিবহনের সুব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে শিক্ষার আলো থেকে কোনো শিশুই বঞ্চিত না হয়।
স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ:
ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়ন করা হবে। আধুনিক চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং দক্ষ স্বাস্থ্যকর্মী নিশ্চিত করার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন:
ইউনিয়নের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রাখতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান সংস্কার এবং সেগুলোর আধুনিকায়নে সার্বিক সহযোগিতা ও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মো: মাহমুদুল হাসান বিশ্বাস করেন, সর্বস্তরের জনকল্যাণে এই রূপরেখা বাস্তবায়িত হলে ৬ নং বড়ধুল ইউনিয়ন একটি সমৃদ্ধ, স্বাবলম্বী ও শান্তির জনপদে পরিণত হবে। তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে বড়ধুল ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভোটারদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা