ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
রাজধানী ঢাকায় রোববার (২২ নভেম্বর) বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই জেনে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো।
ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা দিতে চুক্তি স্বাক্ষর
আজ সকাল সাড়ে ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে পিপিআরসির ওয়েবিনার
আজ বিকেল ৪টায় ‘গার্মেন্টস মজুরি: ন্যায্যতা ও শিল্পের বিকাশ’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘আজকের এজেন্ডা ভার্চুয়াল সিরিজ’-এর অংশ হিসেবে এ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এতে সঞ্চালনা করবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন