প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠকে বসছে এনসিপি
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি।
সাক্ষাতের প্রেক্ষাপট ও দলের অবস্থান তুলে ধরে সারোয়ার তুষার আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এসব বিষয়কে দেশের জাতীয় ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত বলে মনে করে এনসিপি।
আসন্ন বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং এসব মৌলিক দাবি-দাওয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন