বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় আজ শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী পর্যায়ের নেতারা অংশ নেবেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন