খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে আওয়ামী লীগের স'হিং'স'তা'র আপডেট

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে আওয়ামী লীগের স'হিং'স'তা'র আপডেট

ছবিতে গোপালগঞ্জ

            •  এমপি বাবরের হাসপাতালে আবার ভাংচুর-আগুন
            •  মুকসুদপুরে গ্রামীন ব্যাংকের ৩ শাখায় আগুন
            •  লাঠসোঁটা ও ধারালো অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মহড়া
            •   থমথমে পরিস্থিতি, যান চলাচল বন্ধ

সাইফুল ইসলাম  ।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১১টার দিকে আগুন দেওয়া হয় মুকসুদপুর থানায়। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা যানসহ অন্তত ১০টি গাড়ি পোড়ানো হয়। 

এদিকে গতকাল আবারও গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির সদস্যরা। এ ছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএইচ খানের বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে মুকসুদপুরে গ্রামীন ব্যাংকের তিনটি কার্যা লয়েও।

পাঁচ দিন ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহিংসতামূলক কর্মকান্ডের কারণে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে রয়েছে চাপা আতঙ্ক। দলটির ঘোষিত ‘লকডাউন’ ঘিরে গতকাল সড়ক-মহাসড়কে বিপুলসংখ্যক নেতাকর্মীকে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। বুধবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করায় এই পথে যান চলাচল বন্ধ রয়েছে। জেলার সবখানেই দিনে যান চলাচল ও দোকানপাট বন্ধ ছিল।  

গোপালগঞ্জ শহরে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান ছিল। কারাগারের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এমপি সেলিমের বাড়িতে আগুন:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম সমকালকে বলেন, কাশিয়ানী উপজেলার এক নম্বর মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে এমপির দোতলা পাকা বাড়ি, দুটি টিনসেড ঘর ও নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা চালানো হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র হাতে মিছিল নিয়ে বাড়ির সামনে জড়ো হয়। এরপর তারা ভাঙচুর ও লুটপাট শুরু করে। শেষে পেট্রোল বা অকটেন জাতীয় দাহ্যবস্তু দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা পালিয়ে যান।
এ বিষয়ে জানতে এমপির মোবাইল ফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা হাতে এক দল লোক এমপির বাড়িতে হামলা চালাচ্ছেন। বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। 

এমপির বাড়িতে হামলার সময় তাঁর কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে, এমপির সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্যার বাড়িতেও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে কাশিয়ানীর ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকির এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাংচুর করা হয়েছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালানো হয়েছে।
কাশিয়ানি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রণেন্দ্রনাথ চৌধুরী জানান, আগুন লাগার খবর পেলেও নিরাপত্তার অভাবে যেতে পারেননি তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েও পাননি। 

এমপি বাবরের হাসপাতালে আবার আগুন:
গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কেএম বাবরের আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আবারও ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 

গতকাল বিকাল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে ভাঙচুর করেন। এরপর তারা ভবনের চারটি তলায় আগুন দেন। 

এর আগে বুধবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই হাসপাতালে প্রবেশ করে। পরে তারা ওই ভবনে এমপির কার্যালয়, হাসপাতালের রিসিপশন, ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তারের চেম্বার ও জিনিসপত্র ভাঙচুর করে। এমপির অফিসের আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেয় তারা।

বুধবারের হামলার পর রোগীরা হাসপাতাল থেকে চলে যান। তখন থেকে হাসপাতালটি বন্ধ ছিল। এর মধ্যেই গতকাল আবারও সেখানে হামলা চালিয়ে প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার বলেন, এমপির হাসপাতালে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর আমরা সেখানে যাই। কিন্তু নিরাপত্তাজনিত কারণে গাড়ি নিয়ে যেতে পারিনি। স্টেশনের বাইরে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা মহড়া দিচ্ছিল। গাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে পাইনি। 

এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মুকসুদপুর থানায় আগুন:
সকালে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা ছিলেন না। কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে আশপাশে ছিলেন। এমন অবস্থায় গতকাল সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। সেখানে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে তারা থানা ভবন এবং ওই চত্বরে থাকা গাড়িগুলোয় আগুন ধরিয়ে দেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানা ভবন ও যানবাহনে আগুন দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লাস করছেন। একজন বলছেন ‘মুকসুদপুর থানা জয় বাংলা করে দে!’ কেউ আবার ভাংচুর-আগুনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। 

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে পুলিশের নিরাপত্তা না পাওয়ায় তারা সময়মতো যেতে পারেননি। দুপুর ২টায় তারা ঘটনাস্থলে পৌঁছান। দুটি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন:
সকালে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা ছিলেন না। কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে আশপাশে ছিলেন। এমন অবস্থায় গতকাল সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। সেখানে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে তারা থানা ভবন এবং ওই চত্বরে থাকা গাড়িগুলোয় আগুন ধরিয়ে দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানা ভবন ও যানবাহনে আগুন দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লাস করছেন। একজন বলছেন ‘মুকসুদপুর থানা জয় বাংলা করে দে!’ কেউ আবার ভাংচুর-আগুনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। 

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে পুলিশের নিরাপত্তা না পাওয়ায় তারা সময়মতো যেতে পারেননি। দুপুর ২টায় তারা ঘটনাস্থলে পৌঁছান। দুটি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৩টায় আগুন নেভানো সম্ভব হয়।

এদিকে সকালে মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের তিনটি শাখায় ভাংচুর করে আগুন দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে মুকসুদপুর সদর, বাটিকামারী ও বনগ্রাম শাখা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক কবির বলেন, মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের তিনটি শাখায় আগুন দেওয়া হয়েছে। 

থানার কার্যক্রম বন্ধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থানার সবকিছুই পুড়ে গেছে। সেখানে কার্যক্রম চালানোর মত অবস্থা নেই। তবে গোপালগঞ্জের পুলিশ সুপার এ ব্যাপারে নিশ্চিত করতে পারবেন।

এ বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।

সাবেক এমপি মঞ্জুর বাড়িতে ভাংচুর:
গতকাল দুপুর সোয়া ১২ টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া দুপুরে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপেও হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়।

এদিকে কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায় বিক্ষোভকারীরা।
advertisement
advertisement

তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

ছবিতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

গিয়াস রনি | নোয়াখালী জেলা সংবাদদাতা 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে নোয়াখালী কলেজ ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও জীবনযাত্রায় সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়

গোবিপ্রবি শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থ প্রশাসন, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোবিপ্রবি শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থ প্রশাসন, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

ছবিতে শিক্ষার্থীরা

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুই দিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টাঙানো, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।


গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয় এবং নামফলক ভাঙচুর করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও স্লোগান করে। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা। একই সময়ে মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। 

একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতা ও একাডেমিক ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বাড়ি যাওয়ার মুহূর্তে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, ‘বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। তো এটার জন্য আমাদের অনেক ক্ষতি হবে। 

আমাদেরও সিকিউরিটি ইস্যু আছে, তা আমাদের এখন বাসায় চলে যেতে হচ্ছে। যদি আমরা পরীক্ষাটা  দিতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো। আর তাছাড়া  যেহেতু প্রশাসন অনেক প্রেসারে আছে, নিরাপত্তা নিয়ে দফায় দফায় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল আসতেছে। তাদেরও প্রেসার ক্রিয়েট করা হইতেছে। সেক্ষেত্রে তারা বন্ধের ঘোষণা দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রসংগঠনের নেতারা। ছাত্রদলের গোবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, ‘গত কয়েক দিন ধরে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও চাপ প্রয়োগ করেও কার্যকর সাড়া পাইনি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তটি হঠকারী। বন্ধ ঘোষণা করলেই শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এখনো সড়ক অবরোধ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর নিশ্চয়তা কে দেবে? আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানাই।’


অন্যদিকে, ছাত্র গণমঞ্চের নিঘাত রৌদ্র বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি পুরোনো চরিত্র হচ্ছে, মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা। তবে এবার পরিস্থিতি বিশেষ। প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সহায়তা পায়নি। পুলিশ, বিজিবি কেউই সহায়তা করেনি, সেনাবাহিনীও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘একটি সংগঠন রক্তের ওপর দিয়ে পালিয়ে গিয়ে আবারও রক্তের মধ্য দিয়ে ফিরে আসতে চাইছে, কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝখানে বলির পাঁঠা হচ্ছেন শিক্ষার্থীরা। আমারও দুটি পরীক্ষা বাকি রয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা সেমিস্টার আটকে যাওয়াসহ নানা সমস্যায় পড়েছেন।’


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই নয়, গোটা গোপালগঞ্জেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিলাম। তবে তারা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন করবে না বলে আমাদের জানিয়েছে। 

গতকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাহিনীর সদস্য ক্যাম্পাসে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এদিকে, গত ১৭ নভেম্বর থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা

ছবিতে বিএনপি নেতা

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজি নামে বিএনপির এক নেতাকে গাড়ি থেকে নামিয়ে ‘অপহরণ’ করে একদল লোকদল। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ছিলেন। আর গাড়িটি চালাচ্ছিলেন হাসান।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা পথে পথে মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করে রাখে। ঘোনাপাড়া এলাকায় তাদের গাড়ি পৌঁছলে অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আর বাগেরহাট জেলা বিএনপির কারনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে তারা আটকে রাখে।

মুক্তি পাওয়ার পর মনিরুল হক ফরাজি শুক্রবার (২০ নভেম্বর) বিকালে বলেন, গাড়ি থেকে নামিয়ে ওরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। 

এ সময় তারা আমার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও একটি আইফোন ১৭ প্রো ছিনিয়ে নিয়ে যায়।পরে তারা আমাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৮ কিলোমিটার হাঁটে। 

একপর্যায়ে তারা আমাকে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে। আমি তখন ওদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেই। তারপর আমাকে ছেড়ে দেয়। সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। 

অপহরণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১০ জন নেতা কর্মী বলে তিনি অভিযোগ করেন। 
বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরেছেন বলে শুনেছি। তিনি সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।