খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে ছোট দুই ভাই জো'র'পূ'র্ব'ক দ'খ'ল পিতার সম্পত্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে ছোট দুই ভাই জো'র'পূ'র্ব'ক দ'খ'ল পিতার সম্পত্তি

ছবিতে প্র'তা'র'ক দুই ভাই

নাইম রিপন | নরসিংদী সংবাদদাতা

নরসিংদীর শিবপুরে বড় ভাই ও মাকে ঠকিয়ে ছোট দুই ভাই জোরপূর্বক ভোগ দখল করেছে পিতার পুরো সম্পত্তি ও ঘরবাড়ি। 

ভুক্তভোগী মা রহিমা বেগম ও তার বড় ছেলে আব্দুল কাদির ছোট দুই ছেলে সাদেক ও আলামিনের বিরুদ্ধে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর এই মর্মে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

লিখিত অভিযোগে তিনি জানান, তার স্বামী সিরাজ উদ্দিনের মৃত্যুর পর উপজেলার দত্তেরগাঁও  শাহাবুদ্দিন বাজারস্থ তার স্বামী মৃত সিরাজ উদ্দিনের যাবতীয় জায়গা জমি ও ঘরবাড়ি ছোট দুই ছেলে সাদেক ও আলামিন গংরা জোরপূর্বক দখল করে আমার বড় ছেলে কাদির ও আমাকে সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে। 

শুধু তাই নয়, বড় ছেলে আব্দুল কাদির বিদেশে থাকাকালীন সময়ে পাঠানো সমুদয় টাকা এবং একটি সিএনজি ও একটি হাইয়েচ গাড়িও তারা বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেছে। এমনকি কাদিরের পাঠানো টাকায় তার বাড়িতে চার রুম বিশিষ্ট একতলা বিল্ডিংও তারা দখল করে নিয়েছে। ব্যাংকের মাধ্যমে সহজ কিস্তিতে ২৫ লক্ষ টাকা নিয়ে একটি হাইয়েচ গাড়ি খরিদ করেছিল বড়ভাই কাদির। এবং রেন্টএকারে গাড়িটি ভাড়া চালাতো। 

এই গাড়িটি এবং একটি সিএনজিও তারা গোপনে বিক্রি করে দিয়েছে। এতে সর্বমোট ৫১ লাখ টাকা বড় ছেলে কাদিরকে না দিয়ে সমূদয় টাকা আত্মসাৎ করেছে ছোট দুই ভাই। এব্যাপারে তিনি নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও একটি মামলা দায়ের করেছেন। 

মামলার আর্জিতে তিনি জানিয়েছেন, বাদির স্বামী ওয়ারিশ হিসেবে স্ত্রী রহিমা বেগম, তিন পুত্র ও চার কন্যা রেখে চলতি বছরের ১২ জানুয়ারী মৃত্যুবরণ করেন সিরাজ উদ্দিন। স্বামীর মৃত্যুর পর শরিয়তী ফরায়েজে বাদি ও বাদির তিন ছেলে ও চার কন্যা সন্তান উক্ত সম্পত্তির বৈধ অংশিদার ও দখলদার নিয়ত আছেন। উক্ত সম্পত্তিতে বাদী ছোট ২ ছেলে ও ২ মেয়ের জামাইয়ের কু-দৃষ্টি পড়ে। 

তারা বাদির ৪ কন্যা ও বড় ভাই কাদিরকে সম্পূর্ণ বঞ্চিত করে এবং বাদীর অংশ আত্মসাৎ করার জন্য দীর্ঘদিন যাবত উক্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয়ার জন্য বাদির উপর চাপ প্রয়োগ করে আসছিল। তার স্বামী সিরাজ উদ্দিন অসুস্থ থাকাকালীন মিথ্যা প্রলোভনে নরসিংদীতে ভালো ডাক্তার দেখানোর কথা বলে প্রতারণা করে শিবপুর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। এবং পূর্বে প্রস্তুতকৃত কিছু টাইপ করা কাগজে (দলিল) বাদির স্বামীর অসুস্থতা ও সরলতার সুযোগে হাসপাতালের কাগজ বলে মিথ্যা বুঝিয়ে তার স্বামীর স্বাক্ষর নেয়।

পরবর্তীতে বাদি রহিমা বেগম লোকমুখে এ বিষয়ে অবগত হয়ে বিষয়টি সন্দেহজনক হলে শিবপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে জালিয়াতি দলিলের সার্টিফাইড (নকল) উত্তোলন করে। বাদি বিষয়টি আসামিদের অবগত করলে আসামিরা বাদির উপর চরম ক্ষিপ্ত হয় এবং জমি থেকে বাদি ও তার বড় ছেলে কাদিরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নরসিংদী শিবপুর থানার দত্তেরগাঁও মৌজার ৩টি দাগে মোট ১৫.১০ শতাংশ জমি বিবাদীরা জবরদখল রেখেছে এবং ঘরবাড়ি-দালানকোটাও বিবাদীরা দখলে নিয়েছে। 

বর্তমানে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বড় ভাই কাদির ও তার মা রহিমা বেগম। এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আব্দুস সালাম এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতিবেদন দাখিল করেছেন। 

প্রতিবেদনে তিনি বিবাদী সাদেক মিয়া, তার ভাই আলামিন, তাদের স্ত্রী তমা আক্তার ও নিলুফা মনি এর বিরুদ্ধে মামলার ঘটনাটি পেনাল কোডে ৪৪৮/৩২৩/৩৮০/৩৮৫/৫০৬ (২) ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্যবলে প্রমাণিত হয়েছে। 
advertisement
advertisement

তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

ছবিতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

গিয়াস রনি | নোয়াখালী জেলা সংবাদদাতা 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে নোয়াখালী কলেজ ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও জীবনযাত্রায় সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়

গোবিপ্রবি শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থ প্রশাসন, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোবিপ্রবি শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থ প্রশাসন, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

ছবিতে শিক্ষার্থীরা

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুই দিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টাঙানো, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।


গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয় এবং নামফলক ভাঙচুর করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও স্লোগান করে। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা। একই সময়ে মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। 

একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতা ও একাডেমিক ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বাড়ি যাওয়ার মুহূর্তে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, ‘বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। তো এটার জন্য আমাদের অনেক ক্ষতি হবে। 

আমাদেরও সিকিউরিটি ইস্যু আছে, তা আমাদের এখন বাসায় চলে যেতে হচ্ছে। যদি আমরা পরীক্ষাটা  দিতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হইতো। আর তাছাড়া  যেহেতু প্রশাসন অনেক প্রেসারে আছে, নিরাপত্তা নিয়ে দফায় দফায় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল আসতেছে। তাদেরও প্রেসার ক্রিয়েট করা হইতেছে। সেক্ষেত্রে তারা বন্ধের ঘোষণা দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রসংগঠনের নেতারা। ছাত্রদলের গোবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, ‘গত কয়েক দিন ধরে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও চাপ প্রয়োগ করেও কার্যকর সাড়া পাইনি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তটি হঠকারী। বন্ধ ঘোষণা করলেই শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এখনো সড়ক অবরোধ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর নিশ্চয়তা কে দেবে? আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানাই।’


অন্যদিকে, ছাত্র গণমঞ্চের নিঘাত রৌদ্র বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি পুরোনো চরিত্র হচ্ছে, মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা। তবে এবার পরিস্থিতি বিশেষ। প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সহায়তা পায়নি। পুলিশ, বিজিবি কেউই সহায়তা করেনি, সেনাবাহিনীও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘একটি সংগঠন রক্তের ওপর দিয়ে পালিয়ে গিয়ে আবারও রক্তের মধ্য দিয়ে ফিরে আসতে চাইছে, কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝখানে বলির পাঁঠা হচ্ছেন শিক্ষার্থীরা। আমারও দুটি পরীক্ষা বাকি রয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা সেমিস্টার আটকে যাওয়াসহ নানা সমস্যায় পড়েছেন।’


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই নয়, গোটা গোপালগঞ্জেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিলাম। তবে তারা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন করবে না বলে আমাদের জানিয়েছে। 

গতকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাহিনীর সদস্য ক্যাম্পাসে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এদিকে, গত ১৭ নভেম্বর থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা

ছবিতে বিএনপি নেতা

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজি নামে বিএনপির এক নেতাকে গাড়ি থেকে নামিয়ে ‘অপহরণ’ করে একদল লোকদল। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ছিলেন। আর গাড়িটি চালাচ্ছিলেন হাসান।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা পথে পথে মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করে রাখে। ঘোনাপাড়া এলাকায় তাদের গাড়ি পৌঁছলে অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আর বাগেরহাট জেলা বিএনপির কারনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে তারা আটকে রাখে।

মুক্তি পাওয়ার পর মনিরুল হক ফরাজি শুক্রবার (২০ নভেম্বর) বিকালে বলেন, গাড়ি থেকে নামিয়ে ওরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। 

এ সময় তারা আমার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও একটি আইফোন ১৭ প্রো ছিনিয়ে নিয়ে যায়।পরে তারা আমাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৮ কিলোমিটার হাঁটে। 

একপর্যায়ে তারা আমাকে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে। আমি তখন ওদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেই। তারপর আমাকে ছেড়ে দেয়। সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। 

অপহরণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১০ জন নেতা কর্মী বলে তিনি অভিযোগ করেন। 
বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরেছেন বলে শুনেছি। তিনি সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।