ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ সাবেক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮)। তিনি দুলালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরজন নূরে আলম ভূঁইয়া (৪০), তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় খামারের একটি টিনশেড ঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত তাদের দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোজাম্মেল হক ভূঁইয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম আদালতে চলমান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন