যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশে সোপর্দ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদরপুরে উপজেলা যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ইউসুফ মুন্সী (৪২) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ইউসুফ সদরপুর উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক।
মিছিলের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মুন্সী ইসারত বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ইউসুফ বারবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। পরে তাকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক আওয়ামী লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন