এম এ হাই |সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
সাঁথিয়ার বড়গ্রামে আলমগীর হোসেন বাড়ির পিঁয়াজের ঘরে গত ২৩ জুন রাত অনুমান ১ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ঘরে রাখা পেঁয়াজ এবং ঘরটি আগুনে পুড়ে ভূষ্মীভূত হয়। এতে করে আলমগীরের প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান।
সরেজমিন এবং অভিযোগ সূত্রে জানা যায়, সাঁথিয়ার আতোসোভা বড়গ্রাম বাজারে দোকানে গত ৮ জুলাই দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগার সংবাদ পাইয়া আলমগীরসহ কিছু লোকজন ঘটনাস্থলে যায় এবং দোকান ঘরে আগুন জ্বলতে দেখিয়া ডাকচিৎকার করিলে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন আসিয়া দোকানের আগুন নিভায়। ইতিমধ্যে ইমরান ষ্টোর নামক দোকানে থাকা সার কীটনাশক, মুদিখানা মালামাল ও ডেকোরেরের মালামাল পুড়িয়া অনুমান ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে যানা যায়।
আতোভসোভা গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিয়াম উদ্দিন আলমগীর হোসেনের ট্রাক ড্রাইভার হিসাবে গাড়ী চালাইয়া আসিতেছিল। ট্রাক গাড়ী চালানো কালীন সময়ে সিয়াম উদ্দিন ট্রাক গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ ও গাড়ীর তেল চুরি করিয়া অন্যত্রে বিক্রয় করে। উক্ত বিষয়টি জানাজানির পর গত ইং ০৮ জুলাই আতোশোভা-বড়গ্রাম বাজারে ইমরান ষ্টোর নামক দোকান ঘরে শালিশ বৈঠক হয়। শালিশ বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ সিয়ামকে ৬৭ হাজার ৬শত টাকা জরিমানা করেন। ১৪ জুলাই ২০২৬ খ্রি. এর মধ্যে সিয়াম উদ্দিন টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন । সিয়ামকে ওই দিন থেকেই গাড়ির ড্রাইভার থেকে বাদ দেয়া হয়। সিয়াম উদ্দিনকে ট্রাক গাড়ীর ড্রাইভার হইতে বাদ দেওয়ার কারনে সে প্রতিশোধ মুলকভাবে সে একেরপর এক আগুন দিতে পারে বলে এলাকাবাসী জানান।
বড়গ্রামের আক্কাজ আলী শেখ জানান,সিয়ামকে ট্রাক ড্রাইভার থেকে বাদ দেওয়ার পর আলমগীরের দোকান পুড়ে গেল। বাড়ির পিঁয়াজের ঘরে আগুন দেওয়া হলো এর সাথে সিয়াম ও তার ভাইয়েরা জড়িত আছে বলে আমাদের ধারণা।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, বার বার আগুনলাগা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এ ব্যাপারে শনিবার থানায় একটি মামলা হয়েছে।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক